মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক হানিফ হত্যা মামলার একমাত্র আসামি মান্নাকে গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী লাভলী আক্তার। ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সখিপুর প্রেসক্লাবে তিন সন্তানকে সঙ্গে নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে লাভলী আক্তার জানান, তার স্বামী মৃত্যুর তিন-চার ঘণ্টা আগে এক সাংবাদিকের কাছে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যার আশঙ্কার কথা জানিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই ভিডিওসহ আদালতে আবেদন করলে আদালত গত ৭ জুলাই সখিপুর থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। দীর্ঘ গড়িমসির পর গত ১০ আগস্ট সখিপুর থানায় ৩০২ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। তবে মামলা দায়েরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত একমাত্র আসামি মান্না মিয়াকে গ্রেফতার করেনি।
বাদী অভিযোগ করেন, পুলিশ বিভিন্ন সময় একেক রকম অজুহাত দেখাচ্ছে। প্রথমে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের কথা বলা হয়, পরে ময়নাতদন্তের রিপোর্ট আসার দোহাই দিয়ে আসামিকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই আশিক তার সঙ্গে চরম দুর্ব্যবহার করছেন। লাভলী আক্তার জানান, আসামি মান্না মিয়া তার সন্তানদের মাদ্রাসায় যাতায়াতের পথে হত্যার হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এসব বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কেবল সাধারণ ডায়েরি (জিডি) করেই দায় সেরেছে, কিন্তু আসামিকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এলেও তা আদালতে জমা দিতে গড়িমসি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে লাভলী আক্তার তার স্বামী হত্যার বিচার ও আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।