আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে মাঠে আব্দুস সোবহান, শোডাউনে অংশ নেয় পাঁচ শতাধিক মোটরসাইকেল

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশার মর্যাদা সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষিত হলে শিক্ষাব্যবস্থার গুণগত মান আরও শক্তিশালী হবে। জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন