আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে মাঠে আব্দুস সোবহান, শোডাউনে অংশ নেয় পাঁচ শতাধিক মোটরসাইকেল

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মুরাদনগরে ফেক আইডিতে বিএনপি নেতা দুলাল সরকারের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি, সাইবার চক্রকে গ্রেপ্তারের দাবি

মোঃ রাজিব মিয়া মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতা মোঃ দুলাল সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি রক্ষায় মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী নেতা মোঃ দুলাল সরকার।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ভুয়া আইডি ও পেজ তৈরি করে মোঃ দুলাল সরকারের বিরুদ্ধে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও অপমানজনক তথ্য পোস্ট করে আসছে। রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করা এবং সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই সাইবার অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা মোঃ দুলাল সরকার বলেন, “রাজনৈতিক বা সামাজিকভাবে আমাকে খাটো করতে এবং আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পর্দার আড়াল থেকে সাইবার অপরাধ সংঘটিত করছে। ফেসবুকে আমার বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া এসব মিথ্যা তথ্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি সাইবার অপরাধে জড়িত এই চক্রটিকে অবিলম্বে শনাক্ত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি।”
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা এ ধরনের নোংরা সাইবার আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
মুরাদনগর উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সর্বস্তরের জনগণ দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় ভুয়া আইডি পরিচালনাকারীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কারও ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
এ বিষয়ে মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, সাধারণ ডায়েরি নথিভুক্ত করে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন