আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে মাঠে আব্দুস সোবহান, শোডাউনে অংশ নেয় পাঁচ শতাধিক মোটরসাইকেল

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

খয়েরপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, প্রাণ গেল হালিমের

জাহিদ তানভীর কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খয়েরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল ওই গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে হালিম মন্ডল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বকুল সর্দার (৪০) নামে একজনকে আটক করেছে। তিনি খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন