মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, শ্যামনগরে নিম্নাঞ্চলে ব্যাহত হচ্ছে জনজিবন

শাহজাহান হোসেন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ও তীব্র ঘূর্ণাবর্তের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরসহ আশপাশ এলাকায় টানা অস্বাভাবিক ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন।
স্থানীয় সূত্র ও আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। হঠাৎ শুরু হওয়া এই অস্বাভাবিক বৃষ্টিপাতে শ্যামনগরের নিচু এলাকাগুলো তলিয়ে যেতে শুরু করেছে। কাঁচা রাস্তাঘাট কাদায় পরিণত হওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক খেটে খাওয়া দিনমজুর ও উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা। নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের বাঁধগুলো নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। গবাদিপশু নিয়েও চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার নদীসংলগ্ন বাঁধগুলোর ওপর নজরদারি জোরদার করার জন্য স্থানীয় জনগণের জোরালো দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন