ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

আব্দুল্লাহ খিজির,স্টাফ রির্পোটারঃ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।‘যুব-ঐক্য-প্রগতি, রাখিব চারপাশ পরিষ্কার’এই স্লোগানকে সামনে রেখে নাগরপুর উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ, রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুবদলের সদস্য শামছুল, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তারস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়।

পরে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন