ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

গুরুদাসপুরের কেন্দ্রীয় ঈদগাহ সড়কের বেহাল দশা, দুর্ভোগে পথচারী ও যানবাহন

শরিফ ইসলাম গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ঈদগাহ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, সড়কটির এমন অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সড়কটির দুই পাশ দিয়েও স্বাভাবিকভাবে হাঁটার মতো পর্যাপ্ত জায়গা নেই। অথচ প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বিশেষ করে মালামাল বহনকারী যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের আশপাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, থানা, পৌরসভা, হাসপাতাল ও উপজেলা পরিষদ। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সড়ক ব্যবহার করতে হয়।
স্থানীয়দের প্রশ্ন, সড়কটির এমন বেহাল অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে নিরাপদে স্কুল-কলেজে যাবে? রোগীবাহী অ্যাম্বুলেন্স কীভাবে দ্রুত হাসপাতালে পৌঁছাবে? একইভাবে মালামাল বহনকারী যানবাহন ও সাধারণ মানুষই বা কীভাবে নির্বিঘ্নে চলাচল করবে?
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, জনসাধারণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে।
প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন—জনস্বার্থে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় ঈদগাহ সড়কটি মেরামতের ব্যবস্থা করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন