ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মঙ্গল শোভাযাত্রা ও কীর্তনে ফুলবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন দিনব্যাপী ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

শাফিকুল ইসলাম,ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গল শোভাযাত্রা, কীর্তন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে পূজা-অর্চনা ও কীর্তনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ স্মরণ এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি আনন্দ কুমার গুপ্তসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন