ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বকশীগঞ্জে অসুস্থ দুলালের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ ও অসহায় দুলাল মিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ২১ আগস্ট বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের কার্যালয় শুভ উদ্বোধন ও এসএসসি-২০২৬ পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বাদল দুলাল মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানান।

বিষয়টি ট্রাস্টের আমলে নিয়ে আজ সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম বিকট ও সাধারণ সম্পাদক সোহেল রানা অসুস্থ দুলাল মিয়ার খোঁজ নিতে তার কাছে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

দুলাল মিয়া বকশীগঞ্জ উপজেলার জানকীপুর পুরাতন বাঁশকান্দা এলাকার বাসিন্দা। তিনি মৃত শরিফউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, দুলাল মিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সহযোগিতা পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের অন্যতম উদ্দেশ্য। দুলাল মিয়ার অসুস্থতার কথা জানার পর তার চিকিৎসায় সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার জন্য আরও ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরবর্তী চিকিৎসায় সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ট্রাস্টের নিয়মিত কার্যক্রমের অংশ। দুলাল মিয়ার চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, দুলাল মিয়ার চিকিৎসায় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা তার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন