ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান, কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বাঁশকান্দা সরকার বাড়ি মোড়ে ট্রাস্টের কার্যালয় উদ্বোধন করা হয়। ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে ট্রাস্টের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন মনিরুজ্জামান লিমন।
অনুষ্ঠানে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নিলক্ষিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় নিলক্ষিয়া ইউনিয়নের একমাত্র A+ প্রাপ্ত প্রতিষ্ঠান জানকীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া জানকীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থী মোছা. রাবেয়া খাতুনকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা ও নগদ অর্থ দেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করাতে নিলক্ষিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উন্নতমানের ২৫টি ফুটবল বিতরণ করা হয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ট্রাস্টের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বাদল, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সদস্যসচিব আবুল কাসেম, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। মানুষের সেবা ও সামাজিক উন্নয়ন করাই তাদের মূল লক্ষ্য। নিলক্ষিয়া ইউনিয়ন থেকে শুরু হওয়া এ কার্যক্রম একদিন উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাস্টের উদ্যোগে এখন থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলেও জানান তিনি।
সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট সমাপনী বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, ট্রাস্টের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মিষ্টিমুখ করানো হয়।