মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমেরশিক্ষক-শিক্ষিকারা।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার তাঁদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীকে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফিল্ড সুপারভাইজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।তবে শিক্ষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তাঁরা আমাকে এখান থেকে সরাতে চান।