ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

শিল্পনগরীখ্যাত আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘদিনের দাবির পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীখ্যাত আল্লারদরগা বাজারের প্রধান সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় আল্লারদরগায় অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া সড়ক বিভাগের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য সড়কটির নামফলকের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উন্নয়নকাজের সূচনা করেন।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা গেছে।

কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম জানান, ৩২ কোটি টাকা উন্নয়ন ব্যয়ে আল্লারদরগার প্রধান সড়কটি ১৮ ফুট থেকে প্রশস্ত করে ২৪ ফুট করা হবে। এছাড়া ঢালাই রাস্তার পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। প্রকল্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হবে এবং নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করতে সড়ক বিভাগ নিয়মিত তদারকি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।” পাশাপাশি পর্যায়ক্রমে দৌলতপুর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন