ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
দিনাজপুরের পার্বতীপুরে জমি-সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলা দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বসতভিটার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের নজমুল হোসেন, আক্তার বানু ও আকলিমা গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকলিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন অভিযোগ করেন, অভিযুক্তরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।