ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাইফুল ইসলাম মিয়া , বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত একটি বিশেষ অভিযানে এ সাফল্য আসে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার (৪৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়জুল হক সরদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জব্বার সরকার ওরফে জব্বার সরদারের ছেলে।
বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (২ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন