মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী জিয়া খাল অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধারের দাবিতে আইনি ও সামাজিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খালটি দখল করে রাখায় এর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে কৃষি, পরিবেশ ও স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী কোনো খাল বা জলাশয় দখল কিংবা এর শ্রেণি পরিবর্তন সম্পূর্ণ বেআইনি।
তিনি বলেন, জিয়া খালটি ১৯৭০-এর দশকের শেষভাগে খনন হওয়ায় এর প্রকৃত অবস্থান নির্ধারণে বিএস (BS) রেকর্ডের পরিবর্তে আরএস (RS) রেকর্ড পর্যালোচনা করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণ আইনের ৬ঙ ধারা অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমির শ্রেণি পরিবর্তনেরও সুযোগ নেই।
ব্যারিস্টার জিকু আরও বলেন, জেলা প্রশাসন ও উপজেলা ভূমি প্রশাসন চাইলে সরকারি দখল সম্পত্তি অধ্যাদেশ, ১৯৭০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা সেটেলমেন্ট অফিস, রেকর্ড রুম এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) থেকে খালের প্রকৃত নকশা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আবেদন এবং প্রয়োজন হলে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় এলাকাবাসী শেরপুরের জেলা প্রশাসক ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে আসন্ন আইন-শৃঙ্খলা সভায় জিয়া খাল উদ্ধারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার দাবি জানান। একই সঙ্গে খালটি দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জনস্বার্থে জিয়া খাল উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।