ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নওপাড়া দিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ম্যানেজিং কমিটির সভাপতি

সজিবুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া দিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহমুদুজ্জামান সোহাগ।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
বিদ্যালয় পরিদর্শনকালে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহমুদুজ্জামান সোহাগ বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ সবকিছুর সমন্বয়েই একটি বিদ্যালয় এগিয়ে যেতে পারে। নওপাড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি সবসময় পাশে থাকবে। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কিছু সমস্যা ও চাহিদা রয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয় পরিদর্শন করে এসব বিষয়ে খোঁজখবর নেওয়ায় আমরা আশাবাদী। তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা প্রত্যাশা করি।”
পরিদর্শন শেষে মোঃ মাহমুদুজ্জামান সোহাগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন