মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বকশীগঞ্জে নিম্নআয়ের ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি (জিআর) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ পৌরসভার আয়োজনে ২০০টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক আসমাউল হুসনা বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর চাল সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।
চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন