মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দেওয়ানগঞ্জে ডিগ্রি পরীক্ষায় নকলের দায়ে দুই কলেজের ১২ পরীক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় ১২ জন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেন তিনি।
বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর মধ্যে ছয়জন হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজের এবং অপর ছয়জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, পরীক্ষার বিধিমালা অনুযায়ী ইউএনওর নির্দেশে ১২ জন পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন