মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্ষোভ প্রকাশ

শাহজাহান হোসেন, শ্যামনগর:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড অভিযোগে তার পদত্যাগের দাবিতে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলার ঐতিহাসিক নিল ডুমুর বাজারে স্থানীয় সচেতন জনগণ ও সাধারণ নেতা-কর্মীদের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, “সাতক্ষীরা-৪ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সাধারণ নেতা-কর্মী ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারায় তিনি জনগণের আস্থা হারিয়েছেন।” বক্তারা আরও বলেন, অবিলম্বে তাকে তার পদ থেকে পদত্যাগ করে নতুন ও যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। সাধারণ জনগণ আর কোনো বিতর্কিত নেতৃত্ব দেখতে চায় না। পথসভায় নিলডুমুর বাজার ও আশপাশের অঞ্চলের সর্বস্তরের মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন