ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিজিবির তিন অভিযানে সাড়ে ৪১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে প্রায় ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রাগপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ গরুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।

একই সময়ে রামকৃষ্ণপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করে।

অপরদিকে, চিলমারী বিওপির টহল দল শান্তিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ, ১২ হাজার ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ৩৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আগামীতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপদ ও মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন