মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করলে শিক্ষাভবন মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষাভবন মোড়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে যেতে বাধা দিতে পুলিশের ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালা লাগানো হয়েছে। ব্যারিকেডের পেছনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একটি জলকামানও প্রস্তুত রাখা হয়। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে পৌঁছে ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি এবং এ সময় কোনো ধরনের স্লোগানও দিতে দেখা যায়নি।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা ত্যাগ করার পর ওই মোড় দিয়ে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।