ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা

সকালের বার্তা ডেস্ক

তিন দফা দাবি আদায়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে তারা সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর সায়েন্স ল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এর আগে তাদের অবস্থান কর্মসূচির কারণে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে দেখা যায়, অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সেখান থেকে সংগঠিত হয়ে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন