মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাছ সরানো নিয়ে বিরোধ: কসবায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত বহু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা, উভয় পক্ষের অন্তত বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ও বাদৈর ইউনিয়নের তিন গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এলাকার একটি অভ্যন্তরীণ সড়কে গাছ পড়ে থাকাকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকদের দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হলেও কোনো সুরাহা ছাড়াই তা শেষ হয়। সালিশের ব্যর্থতার জেরে আজ সোমবার বিকেলে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে।

ছবি- সকালের বার্তা

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের জের ধরে সোমবার বিকেলে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শ্যামবাড়ি গ্রামের সমর্থনে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন এসে যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তিন গ্রামের মানুষের এই ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে শুরু করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে কসবা থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন