ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

দেবীগঞ্জ পৌরসভার চলতি অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত

এস এম আসাদুজ্জামান, দেবীগঞ্জ প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি অর্থ বছরের দেবীগঞ্জ পৌরসভায় বাজেট ধরা হয়েছে ২১ কোটি ২লক্ষ ৭৬ হাজার ৯৬৫ টাকা।

৫জুন রবিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়ার সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য দেন দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া। দেবীগঞ্জ পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। দেবীগঞ্জ পৌরসভা স্থাপনের পর এবার ১৩ তম বাজেট নিয়ে বাজেট নিয়ে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌরসভার মধ্যে এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে ড্রেন নির্মান ও সংস্কার বাবদ। এতে বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। মার্কেট নির্মান ও বাস টার্মিনাল নির্মান বাবদ রাখা হয়েছে ২ কোটি টাকা করে। রাস্তা মেরামত, সংস্কার ও পার্ক নির্মান বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি টাকা করে।

দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া জানান, আমরা দেবীগঞ্জ পৌরসভার জন্য আমরা আইইউআইডিপি-৩ প্রকল্প থেকে ৫ কোটি, বি গ্রেস প্রকল্প হতে ৫ কোটি, বিশেষ বরাদ্দ হতে ৫ কোটি, পৌর ভবন নির্মানের জন্য ২ কোটি ও সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মন্জুরী হতে ১ কোটি টাকা পাবো বলে আশা করি। সে টাকাগুলো পেলে আমরা দেবীগঞ্জ পৌরসভার আরও উন্নয়ন করতে পারবো।

এসময় দেবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সাখাওত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভুইয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, বনিক সমিতির প্রতিনিধি রাসেল আহম্মেদ প্রধান বক্তব্য দেন।

বাজেট সভায় পৌরসভার নাগরিকরা দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন