মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, সুপারভাইজার নিহত

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি

​ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে পারায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

​রবিবার (৫ জুলাই, ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘নাহিদ সুপার’ পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-১১-০০৭৩) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বাস দুটির মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) চলে আসলে চালক তা বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটির সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল জামান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা যৌথভাবে কাজ করছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

​বড় ধরনের প্রাণহানি না ঘটলেও এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন