মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রধান শিক্ষক বহিস্কার, এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকরে কার্যালয়। বহিস্কৃত ব্যক্তি হল কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ জুলাই) প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক আজিজুর রহমান (চঃ দাঃ) স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর বিরুদ্ধে “মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক” শীর্ষক শিরোনামে একটি অনলাইনে সংবাদ প্রকাশ পায়।

আপনি বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরণের কর্মকান্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।

তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) মোতাবেক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িককভাবে বরখাস্ত করা হলো। অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বর্তমান ঠিকানার বাহিরে গমন বা অবস্থান করতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন