ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ফ্রি চিকিৎসাসেবা পেল ২ হাজার অসহায় দরিদ্র মানুষ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বিনামূল্যে ২০০০ অসহায় দুস্থ্য ব্যক্তি পেল চিকিৎসা সেবা। শুক্রবার সকাল হতে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আ.ফ.ম শাওনুল হক শাওনের উদ্যোগে ও হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল হতে বিভিন্ন গ্রাম হতে অসহায় দুস্থ্য নারী পুরুষরা চিকিৎসা সেবা নিতে এখানে ভিড় করে। তাদেরকে সিস্টেমেটিক পদ্ধতিতে বিশিষ্ট চিকিৎসকসহ ৪০ জনের একটি টিম চিকিৎসা সেবা দেয়। অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিক, হাইপ্রেসার, উচ্চতা অনুযায়ী ওজন নির্ণয়, রোগের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

শুক্রবার সকালে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের সিইও আনোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সৈয়দপুর জেরা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন।

উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের চিকিৎসক জুনাইদ বিন জাকির, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন