মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কসবার নতুন ওসিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের প্রত্যাশা সচেতন মহলের

কসবা, (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ দায়িত্ব গ্রহণের পরপরই তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কসবার সচেতন মহলের একাংশ দাবি করেছেন, মাদক ব্যবসায়ী ও অপরাধচক্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থেকেই এ ধরনের অপপ্রচার চালানো হতে পারে।

তাদের মতে, একজন দক্ষ, চৌকস ও বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে আলী মোহাম্মদ রাশেদ কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে পারেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বানোয়াট তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, কসবার ইতিহাসে খুব কমই এমন ঘটনা দেখা গেছে যে কোনো অফিসার ইনচার্জ দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সচেতন মহলের দাবি, বর্তমানে কসবায় মাদক ও রুট ডাকাতি অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ সামনে আসছে।

এসব অপরাধ দমনে নতুন ওসি কার্যকর ভূমিকা পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, কসবাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও বৈষম্যহীন একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। জনাব আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তাদের বিশ্বাস।

কসবার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন ওসির কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন