ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

গুরুদাসপুরে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কঠোর নিরাপত্তা, বডি চেক করে প্রবেশ

শরিফ ইসলাম গুরুদাসপুর প্রতিনিধি।

নাটোরের গুরুদাসপুরে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি (বডি চেক) শেষে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

 

উপজেলার গুরুদাসপুর-২ কেন্দ্র (কেন্দ্র কোড-২১৩) রোজী মোজাম্মেল মহিলা কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ডিভাইসসহ কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী যেন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি পরীক্ষার্থীকে নির্ধারিত নিয়মে বডি চেকের মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে।

 

পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. পিয়ার উদ্দিন পিন্টু বলেন, “শিক্ষা বোর্ডের নির্দেশনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নকল বা কোনো ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই।”

 

কেন্দ্র সচিব ও রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন বলেন, “পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। প্রতিটি পরীক্ষার্থীকে বডি চেকের মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে, যাতে সবাই সমান সুযোগে পরীক্ষা দিতে পারে।”

 

কেন্দ্রজুড়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্র কর্তৃপক্ষের আশা, এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন