ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপিকে সংবর্ধনা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর কিশোরগঞ্জে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্যকে কিশোরীগঞ্জ বহুমুকী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বিদ্যালয় সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাবেক ছাত্রনেতা আ ফ ম শাওনুল হক শাওন, শিক্ষক প্রতিনিধি আব্দুল কুদ্দুস, অভিভাবক প্রতিনিধি আবু হানিফ শেখ, শিক্ষক কাজল প্রমুখ।

এর আগে পবিত্র কোরআন পাঠ করেন শিক্ষক হারুন অর রশিদ ও গীতা পাঠ করেন বাবু প্রতাব চন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুকুমার রায়।

 

কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। পরে তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন