ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মাদক ও ফোন আসক্তি মুক্ত সমাজ গড়তে কাঁঠালিয়ায় শিশুদের ফুটবল উপহার দিলেন ওয়াসিম আহমেদ

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি।

বর্তমান প্রজন্মের তরুণ ও শিশুদের মোবাইল ফোন আসক্তি ও মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম জামালের ভাই ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম আহমেদ।

 

​সম্প্রতি কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের উত্তর কৈখালী গ্রামের শিশুদের এবং একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বালুর মাঠের তরুণদের খেলাধুলার সরঞ্জামের অভাব দেখে সমাজসেবক ওয়াসিম আহমেদের বিষয়টি দৃষ্টিগোচর হয়। শিশুদের খেলাধুলার প্রতি এমন অদম্য আগ্রহ ও তীব্র সংকট দেখে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি স্থানীয় ‘শিশির হাওলাদার পূজা উদযাপন ফন্ট’-এর সদস্য সচিবের মাধ্যমে ওই শিশু ও তরুণদের হাতে দুটি নতুন ফুটবল তুলে দেন।

 

​নতুন ফুটবল হাতে পেয়েই স্থানীয় তরুণ ও শিশুদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের চোখে-মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। ফুটবল প্রাপ্তির পর আবেগাপ্লুত শিশুরা স্থানীয় এই সমাজসেবকের কাছে তাদের দীর্ঘদিনের একটি আবদার তুলে ধরেন। তারা জানান, বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে খেলা দেখার জন্য তাদের একটি প্রজেক্টরের প্রয়োজন। প্রজেক্টর না থাকায় অনেক শিশু-কিশোর একসাথে খেলা দেখার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।

 

​এ প্রসঙ্গে সমাজসেবক ওয়াসিম আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের কুফল ও ফোন আসক্তি থেকে দূরে রাখার প্রধান হাতিয়ার হলো খেলাধুলা। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি আমার সাধ্যমতো তরুণদের পাশে থাকার চেষ্টা করছি।’

 

​শিশুদের আবদারের বিষয়ে তিনি ইতিবাচক সাড়া দিয়ে বলেন, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি এমন আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তাদের আনন্দ ও সুস্থ বিনোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।

 

​তরুণদের দাবি, ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের সুদৃষ্টি ও সহযোগিতা পেলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার আরও বিকাশ ঘটবে এবং এলাকাটি মাদকমুক্ত রাখতে সহায়ক হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন