ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সততা ও নিষ্ঠার স্বীকৃতি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমার পদোন্নতি

মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখায় কর্মরত ভোলার মেয়ে সিমা বেগম পদোন্নতি পেয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির ইউএসজি (USG) ও কার্ডিওলজি (Cardiology) ডিপার্টমেন্টের ‘অ্যাসিস্ট্যান্ট’ পদ থেকে পদোন্নতি পেয়ে ‘ইইজি টেকনিশিয়ান’ (EEG Technician) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

​প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ৩ জুন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে দেশের বিভিন্ন শাখার মোট ২১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী শাখার পাঁচজন কর্মী পদোন্নতি লাভ করেন। তাঁদেরই একজন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মো. ছালেমের মেয়ে সিমা বেগম।

​গত ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখার ইউএসজি ও কার্ডিওলজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছিলেন সিমা। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে সম্প্রতি তিনি ইইজি টেকনিশিয়ান হিসেবে পদোন্নতি ও দায়িত্বভার গ্রহণ করেন।

​নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিমা বেগম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মানজনক পদোন্নতি লাভ করেছি।”

​এই সাফল্যের পেছনে যাত্রাবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাস, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, পিআরও (PRO) এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের কথা উল্লেখ করে তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সিমা।

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করে সিমা বেগম বলেন, “আগামী দিনগুলোতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠান ও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।” নতুন কর্মদিবসে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন