ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নাচোলে ২০ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নাচোল প্রতিনিধি।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী রবিবার (২৮ জুন) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০ হাজার ২৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ডাঃ ফারহানা নবি জানান , উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৯৭টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার ৪১৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। উপজেলার সকল অভিভাবকের সহযোগিতায় শতভাগ শিশুকে এ সেবার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে নির্ধারিত বয়সের কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে। সুস্থ শিশু, নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন