ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর সদস্যরা বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে।
আটককৃতরা হলো ঝিকোরগাছা থানার জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)ও ঢাকা জেলার অমল দাস এর ছেলে অনিরুদ্ধ দাস অনি (৪৫)।
গত ২৩ জুন ২০২৬ তারিখে ব্যাটালিয়নের বিশেষ টহলদল ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা, ১৮টি শাড়ী, কসমেটিক্স, পোশাক ও জিরাসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭,০৭,৭৮০/- (সাত লক্ষ সাত হাজার সাতশত আশি) টাকা।
৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।