মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে ব্যবসায়ী নির্বাচন-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নয়নপুর বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বাজারের সাধারণ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের বক্তব্যে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তারা বাজারের সার্বিক শৃঙ্খলা ও উন্নতির স্বার্থে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে বাজারের ব্যবসায়িক পরিবেশ সুন্দর রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।