ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
কিশোরগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে ৪১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা কমিটির পক্ষ থেকে এই নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়। নতুন এই কমিটিতে জাহিদুল ইসলাম লাবুকে আহ্বায়ক এবং সাজাহান বসুনিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে শামীম সরকারকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে এনসিপির রাজনৈতিক ভিত্তি মজবুত করা এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে জেলার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, নতুন এই কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে সুসংগঠিত করা হবে।