মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভাষ্যমতে, ঘটনার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে একই পথে চলা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস কোনো রকম সংকেত না দিয়েই হঠাৎ সড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এতে পেছন থেকে দ্রুতগামী শ্যামলী এন.আর ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সামনের বাসটি কোনো সিগন্যাল না দিয়ে আকস্মিক ব্রেক চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও নিশ্চিত করেন, দুর্ঘটনার পর হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।