ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বারহাট্টায় কাল্‌ব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপন কান্তি গুণ, নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা।

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্‌ব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

 

 

 

দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্‌ব) এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে (১৯ জুন) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম (রাসেল) এর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্হাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার।

 

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, শিক্ষক আবুল কাশেম, ফারুক আহমেদ, আনিছুর রহমান আকন্দ, মোঃ শাহজাহান, শহীদুল ইসলাম ভাসানী, রিমন চক্রবর্তী, (সহ-সভাপতি কাল্‌ব) বাহার উদ্দিন রতন, ডিরেক্টর আবুল কালাম, আয়েশা আক্তার, ট্রেজারার মিহির কুমার রায়সহ বিভিন্ন স্কুলের ঋণ গ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন