মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় আবার ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের পার-রামনাথপুরে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, লোপাট, মালামাল তছনচ ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার পার রামনাথপুরে চরভরাটি জায়গায় ৫৬ টি পরিবার ভুমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছে। পার্শ্ববর্তী দরগামহলের কতিপয় সন্ত্রাসী, ভুমি দস্যু আবারও সোমবার রাতে ভুমিহীন তপন বিশ্বাসের বাড়ি ঘর লুটপাট, ভাংচুর ও ঘরে থাকা যাবতীয় মালামাল তছনচ করেছে। একই সময় তপন বিশ্বাস ও উৎপল মনার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে হাজার হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

এবিষয়ে তপন বিশ্বাস বলেন, সোহাগ, আশরাফ, রহিমরা দলবদ্ধ হয়ে বাড়িতে হামলা করে এ ঘটনা ঘটিয়েছে। এসময় স্থানীয় লোকেরা দলবদ্ধ হয়ে তাদেরকে তাড়া দিলে তারা হুমকি ধামকি দিয়ে চলে যায়।
ইতিপূর্বে তারা তপন ও বাড়ুর বাড়িঘর পুড়িয়ে দেয় এবং ঘেরের মাছ লুপট করে।

এছাড়াও এঘটনায় পাইকগাছা থানা ও আদালতে পৃথক দুটি মামলা হয়। উক্ত মামলায় জামিনে এসে আবারও উৎপাত শুরু করেছে বলে স্থানীয় ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন