ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
ফরিদপুর জেলা শহরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ ই জুন) ভোরে কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকায়।
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উচ্চমাত্রার মেথামফেটামিনযুক্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মাদকের একটি বড় চালান ফরিদপুরে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র একটি আভিযানিক দল ভোররাতে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরো জানান, মাদকের এই চালানের সঙ্গে স্থানীয় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।