মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
দক্ষিণ ভিংলাবাড়ী ও পান্নারপুল এলাকার মধ্যবর্তী বাখরাবাদ সড়কে পরপর কয়েকটি বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল অবস্থার কারণে প্রতিদিন যাতায়াতে ভোগান্তি বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামবাসীর পক্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কাজী নাসির সড়কের গর্ত ভরাট ও প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় সূত্রগুলোও জানিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।
এলাকাবাসী অবিলম্বে সড়কটি মেরামত করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।