মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের।

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ এ দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

এই অসাধারণ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু নিজের গৌরবই বৃদ্ধি করেনি, বরং সমগ্র চরফ্যাশন উপজেলার জন্য এক নতুন ইতিহাস রচনা করেছে।

কলেজের উদ্ভাবনী প্রকল্পটি আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট রোবোটিক সিস্টেম, যা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চরফ্যাশন উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় স্থান অর্জন করল। এর আগে উপজেলার কোনো প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করতে পারেনি।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এই অর্জন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কলেজের এই সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পুরো চরফ্যাশন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই অর্জন ভবিষ্যতে চরফ্যাশনের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে নতুন নতুন সাফল্যের দ্বার উন্মোচন করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন