ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

৫৮ দিনের অবরোধ শেষে সাগরে ফিরেছেন “মৎস্যজীবীরা”

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের সামুদ্রিক অবরোধ শেষে আবারও সাগরে ফিরেছেন মৎস্যজীবীরা। অবরোধকালে হওয়া ঋণের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় গত বৃহস্পতিবার রাতেই তারা মাছ ধরতে সাগরে পাড়ি জমান। তবে অবরোধ শেষে প্রথম যাত্রায় তাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

 

নতুন সুইজ এলাকার মৎস্যজীবীরা জানান, তীব্র গরমের কারণে সাগরে মাছ ধরা এখন অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে। যা মাছ পাওয়া গেছে তা আশানুরূপ নয়। জ্বালানি, বরফ, খাদ্য এবং অন্যান্য খরচ মেটানোর পর লাভের পরিমাণ খুব বেশি থাকে না। মৎস্যজীবী মো. হারুন বলেন, প্রায় চার দিন সাগরে থেকে প্রথম দফায় প্রায় ৮ শত মাছ পেয়েছেন।

 

চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবরোধ চলাকালে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মৎস্যসম্পদ বৃদ্ধি পেয়েছে বলে আশা করা হচ্ছে। এই অবরোধের সুফলে সমুদ্রে বড় আকারের ইলিশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় মৎস্যজীবীরা তাদের কাক্সিক্ষত পরিমাণ মাছ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন