মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে চড়ে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন দিনমজুর তোরাপ মোল্লা। ভ্যানটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তোরাপ মোল্লার মৃত্যু হয় এবং অটোভ্যানচালক আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তোরাপ মোল্লার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানা গেছে।