ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্নহত্যা

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে আসমা খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত আসমা খাতুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাবু গাজীর মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে বেনাপোল গ্রামের দুখু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আসমার বাবা-মা বিভিন্ন ঋণের চাপে ছিলেন। এর মধ্যে তার ভাই সাকিব বেকার অবস্থায় বিয়ে করলে পরিবারে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি আরও বেড়ে যায়। শুক্রবার সকালে পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করলে বাবা বাবু গাজী ছেলে সাকিব ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ ও মনোমালিন্য সৃষ্টি হয়।

 

পরিবারের দাবি, বিকেলে সবার অগোচরে আসমা ঘরের আড়কাঠে ঝুলন্ত ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জানান, হাসপাতালে আনার আগেই কিশোরীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

 

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক ও এ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই তাপস বলেন

 

 

 

খবর পেয়ে শার্শা থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন