ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নামজারি নিষ্পত্তির দাবিতে আবেদন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের এক বাসিন্দা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নামজারি (মিউটেশন) আবেদন দ্রুত নিষ্পত্তির দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), দিনাজপুর বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনকারী মো. আমিনুল ইসলাম জানান, তিনি দক্ষিণ হরিরামপুর মৌজার কয়েকটি জমির মালিক। সংশ্লিষ্ট জমির নামজারির জন্য ২০২৩ সালে আবেদন করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয়নি। এ কারণে তিনি নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

আবেদনে উল্লেখ করা হয়, নামজারি আবেদন জমা দেওয়ার পর ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও জেলা রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সেবা পাননি। সংশ্লিষ্ট নথিপত্রে কোনো জটিলতা না থাকা সত্ত্বেও আবেদনটি দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

মো. আমিনুল ইসলাম আরও জানান, জমিটি বিক্রয়, ব্যাংকিং কার্যক্রমসহ পারিবারিক প্রয়োজন মেটাতে নামজারি সম্পন্ন হওয়া জরুরি। তার এক মেয়ের উচ্চশিক্ষা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় কাজেও নামজারি না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় তিনি বিষয়টি মানবিক ও জরুরি বিবেচনায় নিয়ে দ্রুত নামজারি আবেদন নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন