মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রামের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ মোতায়েন

কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর লাগেজ নিয়ে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এক হজযাত্রীর লাগেজ সংক্রান্ত একটি অতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের কয়েকজন যুবকের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। দিনভর দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, যা পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে দেয়।

​একই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কসবা নতুন বাজার এলাকায় দুই গ্রামের লোকজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছিল। কিন্তু সেই রেশ ধরে আজ শনিবার সকালে আবারও কদমতলী এলাকায় দুই পক্ষ রণক্ষেত্রে পরিণত হয়।

​শনিবার সকালে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

​কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, “হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং পরবর্তী যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন