মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম সোনাইছড়ি এলাকায় দলিয়ার পাড়াস্থ নিজ বাড়ি থেকে মাদক ব্যবসার অভিযোগে মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঐ ব্যক্তি নিজ বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বাড়িতে নিয়মিত বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
এ বিষয়ে স্থানীয়রা বাধা প্রদান করলে মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ব্যক্তি আহত হন।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের মারধর করে মাথায় আঘাত করা হয় এবং ইট দিয়ে হাত ভেঙে দেওয়া হয়।পরে আহতরা থানায় মামলা দায়ের করলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জামালকে আটক করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।