ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে ফ্রিজ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪৯) নামের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান ওই গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খলিলুর রহমান ঘরের এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহৃত ফ্রিজ সরাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ফ্রিজ সরানোর একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন