মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
সখিপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মাসুদ রানা ও সদস্য সচিব আনোয়ার কবির প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তাইবুর রহমান, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সদস্য শরীফুল ইসলাম, জুলহাস গায়েন, আমিনুল ইসলাম হাবিব, আব্দুল লতিফ, জাহিদ হাসান, আহমেদ সাজু, আব্দুর রাজ্জাক সুজন,
মোঃ মেরাজ শিকদার, মোঃ আঃ হামিদ মুকুল ও অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো। তাই উন্নয়ন অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।